বঙ্গবন্ধু বিপিএল: আজ শেষ হচ্ছে সিলেট পর্বের খেলা

আজ শেষ হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের খেলা। দিনের প্রথম ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। ম্যাচ শুরু দুপুর দেড়টায়। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় স্বাগতিক সিলেট থান্ডারের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস।

সেরা চারে খেলা অনেকটাই নিশ্চিত ঢাকা, রাজশাহী আর চট্টগ্রামের। বাকি একটা পজিশনের জন্য লড়ছে খুলনা ও কুমিল্লা। সিলেট পর্বের শেষ দিনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে টাইগারদের। প্রতিপক্ষ শক্তিশালী চট্টগ্রাম। আসরের প্রথম দেখায় ৮ উইকেটে জিতেছিল খুলনা। একটা জয় পেলেই চট্টগ্রামের প্লে অফ নিশ্চিত হবে।

অন্যদিকে, সিলেট থান্ডারের বেজেছে বিদায় ঘন্টা। ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের একটা জয় উপহার দিতে মরিয়া থান্ডার শিবির। তাদের প্রতিপক্ষ রাজশাহী অপেক্ষায় একটা জয়ের। দুই পয়েন্ট বাগাতে পারলেই যে প্লে-অফে জায়গা নিশ্চিত রয়্যালসের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর