দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসছি। তিনি এই উত্তর বঙ্গে ঠান্ডা শীত বাড়ার সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যে প্রচুর শীতবস্ত্র,শিশুদের পোশাক,শিশু খাদ্য এবং দরিদ্র মানুষের জন খাবার যোগার করে এই উত্তর বঙ্গে যে নিজের হাতে বিতরণ এবং তাদের অবস্থা জানার জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন।
তারেই নির্দেশে আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা পঞ্চগড়ে ৩৩ হাজার কম্বল দিয়েছে, কম্বল কেনার জন্য ১০ লক্ষ টাকা দিয়েছি, শিশু খাদ্যের জন্য ১ লক্ষ ও শিশুদের শীতের পোশাকের জন্য ২ লক্ষ টাকা দিয়েছি।
শুক্রবার (৩ জানুয়ারী) রাতে পঞ্চগড় সদর উপজেলার দ্বারীকামারী ৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আপনারা সব সময় বিশ্বাস করবেন, ভরসা রাখবেন যে বাংলাদেশ আওয়ামীলীগের সরকার,শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। আপনারা আওয়ামীলীগকে ভালো বাসবেন, শেখ হাসিনাকে ভালো বাসবেন, শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য আমাদের হাতে হাত রেখে কাজ করবেন। নিশ্চয়ই আওয়ামীলীগ সরকার শেখ হাসিনার নেতৃত্বে আপনাদেরকে একটি ক্ষুধা মুক্ত,দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ উপহার দিবে।
পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাসচিব মোঃ মহসীন, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলার নিবার্হী কর্মকতার্ মোঃ গোলাম রব্বানী প্রমুখ।
পরে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও শিশু খাদ্য বিতরণ করা হয়।
বার্তাবাজার/এইচ.আর