‘নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপি যেসব অভিযোগ করছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর। কারণ, সিটি করপোরেশন নির্বাচন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে, এখানে সরকারের কোনো এখতিয়ার নেই।’
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেছেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে জয়ী হওয়া নয়, বরং নির্বাচনকে বিতর্কিত করাই বিএনপির প্রধান উদ্দেশ্য। মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যেই তা প্রতীয়মান হচ্ছে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাম্প্রতিক মন্তব্য ‘আওয়ামী লীগ সন্ত্রাসনির্ভর দল’-এর প্রতিক্রিয়া জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সন্ত্রাসীদের দল, আর ফখরুল ইসলাম আলমগীর তাদের নেতা।
বার্তাবাজার/এইচ.আর