গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের ১৩তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার গজারিয়া উপজেলার ৩৩নং রসুলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় কয়েকশ শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতের চাদর বিতরণ করেছে গজারিয়া উপজেলা নাগরিক পরিষদ নামের সংঘটনটি। শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ 
রেফায়েত উল্লাহ খান তোতা, গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের সভাপতি হান্নান আহমেদ খান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ মাজাহারুল হক তপন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন মিয়াজী, সমাজসেবক জাহাঙ্গীর আলম, গজারিয়া উপজেলার সাবেক ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান সাগর, সমাজ সেবক হারুন অর রশিদ, জি এস শাহীন প্রমূখ ।
এর আগে গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের আয়োজনে রসুলপুর বাজার এলাকায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বনাঢ্য র্যালী বের হয় । র্যালীতে নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
বার্তাবাজার/এইচ.আর