মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা

ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরে শুক্রবার হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে এই অঞ্চলে যেকোনও মুহূর্তে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। খবর আল-জাজিরার।

নতুন এই ৩ হাজার সেনা কুয়েতে অবস্থানরত ৭৫০ মার্কিন সেনা বহরে যোগ দেবে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর