কক্সবাজার শহরে অগ্নিকান্ডে শিশুর মৃত্যু

কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় বসত ঘরে অগ্নিদগ্ধ হয়ে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১২বসত ঘর।

শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় শহরের নতুন বাহারছড়া এলাকায় বদিউল আলমের ভাড়াবাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নিহত শিশু ফৌরদৌস আরা উক্ত ভাড়া বাসায় বসবাসরত তারেকের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বদিউল আলমের মালিকানাধীন ভাড়া বাসায় সন্ধ্যায় তারেকের স্ত্রী মিনুয়ারা বেগম গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে বাহিরে কাজ করছিলেন। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে অন্তত ১২ টি ঘর বাড়ি পুড়ে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন, ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নেভানোর পর পুড়ে যাওয়া একটি ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

সংবাদ পেয়ে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও এলাকার কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের অর্থ সহায়তার আশ্বাস দেন।

বার্তা বাজার / ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর