৪ঠা জানুয়ারি গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে শনিবার রাত ১২:০১ মিনিটে কেক কেটে ও পরে খাওয়ার আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়।
রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন টিটুর সভাপতিত্বে ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাকোট ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাবেক উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন, ইউপি যুবলীগ নেতা মিল্লাদ পাটওয়ারী, সেলিম, ইয়াছিন আরাফাত, ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা পার্থ চক্রবর্তী, ইমন, তানভীর, শাকিল,সাকিব,সোলেমান,মিরাজ,হাবীব,অজয়,ওমর,মাছুম,তুহিন,আকাশ,মোস্তফা,সাব্বির,০৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিব,ইমন,রাহিম,সম্রাট, নোমান, রাকিব হোসেন সহ প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিওএস