পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসলিম যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে উপজেলা শহরের সদর জামে মসজিদ হতে এ বিক্ষোভ মিছিল বের করে চুনারুঘাট মুসলিম যুব ঐক্য পরিষদ। মিছিলটি চুনারুঘাট শহর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মধ্য বাজার এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়৷

এসময় বক্তব্য রাখেন চুনারুঘাট মুসলিম যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয়রা।

বিক্ষোভকারীরা বলেন, চুনারুঘাট আলী নগর গ্রামের কুলাঙ্গার রোমান কর্তৃক আগুন দিয়ে কুরআন শরীফ পোড়ানো একটি ন্যাক্কার জনক কাজ। একজন মুসলিম হিসেবে আমরা এ বিষয়টিকে মেনে নিতে পারছি না। কুলাঙ্গার রোমানের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা।

এর আগে গত (২ জানুয়ারী) জোহরের নামজের পর আলী নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় এলাকাবাসী ও তৌহিদী জনতা এবং মুসল্লিব্ন্দরা । সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের চিত্র ভাইরাল হয়ে পরলে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রনে আনে।

সেখানের স্থানীয়রা বলেছিলেন কোরআন আমাদের ধর্মগ্রন্থ। এটি একটি স্পর্শকাতর বিষয়। পবিত্র কোরআন শরীফকে অবমাননা করে চরম নিন্দনীয় এবং ঘৃনিত কাজ করেছে ঐ ব্যাক্তি। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছিলেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর