যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এই দুর্ঘটানা ঘটে। বাসটি কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ক্রসিংয়ের সময় চাপা দিলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

শীতকালীন মহড়ায় থাকা সেনাবাহিনীর সদস্যরা ও জেলা ছাত্রলীগের কয়েক নেতা-কর্মীসহ স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর