কক্সবাজারের টেকনাফে বিয়ার ও হুইস্কিসহ দুই মাদক কারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃতরা হলেন মিয়ানমারের নাগরিক পাইপুতুন (৩৭) ও কেরুনতলী এলাকার ইসলামের পুত্র মোঃ কামাল হোসেন (৩০)। এসময় জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত জাহাজ।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাতে বিসিজি স্টেশান টেকনাফ স্থলবন্দর এলাকায় বানিজ্যিক জাহাজে অভিযান চালিয়ে এসব মাদক আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থল বন্দরের বানিজ্যিক জাহাজ থেকে বস্তা ভর্তি করে বিদেশী মদ পাচার কালে কোস্টগার্ড জওয়ানরা হানা দেয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর সময় ধাওয়া করে তাদের আটক করে ৪৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি, ৮শ ৬৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ১ মোবাইল ফোনসহ পাচার কার্যে ব্যবহৃত বানিজ্যিক জাহাজটি জব্দ করা হয়।
তিনি আরো জানান,পাচার কাজে ব্যবহৃত বানিজ্যিক জাহাজ, আটককৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এইচ.আর