সিরাজদিখানে মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আজ শুক্রবার মুন্সীগঞ্জ শ্রীনগর সড়কে আটপাড়া পল্লিবিদ্যুত পাওয়ার স্টেশনের সামনে বিকেল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে কোলা থেকে শ্রীনগর যাওয়ার পথে মোটর সাইকেল চালক কোলার আলাউদ্দিন মীর এর ছোট ছেলে গোলাম হোসেন সুমন ঘটনাস্থলেই নিহত হন। সাথে থাকা আরেকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনা ঘটার পর তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা: তাকে মৃত্য বলে ঘোষণা করেন। নিহত সুমন আলাউদ্দিন মীরের ৫ ছেলের মধ্যে ছোট, ঢাকা বংশালে ভাইদের সাথে পারিবারিক ব্যবসা দেখাশুনা করতেন।

সুমনের নিহত হওয়ার খবরে চারদিকে শোক ছড়িয়ে পরে। কোলার নিজ বাড়িতে দেখা যায় শোকের মাতম। আশপাশের গ্রাম থেকে অসংখ্য নারী পুরুষ তাঁকে একনজরে দেখতে ছুটে আসেন। মনের অজান্তেই সকলের চোখে পানি ঝরতে দেখা যায়।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর