শুক্রবার বিকালে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় ৬৪ জেলার অভ্যন্তস্থ ছোট নদী ও খাল জলাশয় পুনঃখনন প্রকল্প ১ম পর্যায়ে এর আওতায় টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের টোক নদীর ৭.কিঃমিঃ পুনখনন কাজের উদ্বোধন করা হয়েছে।জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইকলাখ হোসেন খান শামীম এর সভাপতিতে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল জেলা সৌজন্যে, হেলনা পাড়া প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল(৩)ঘাটাইল আসনের স্থানীয় সাংসদ আতাউর রহমান খান।সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম,জামুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ নুরুল ইসলাম, জিবিজি সরকারী কলেজের সাবেক জিএস আলমগীর হোসেন বাবু,টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক নেতা মোঃ জহিরুল ইসলাম,টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আসিফ সিদ্দিকী প্রমুখ।
বার্তাবাজার/এইচ.আর