খাদ্যে বিষক্রিয়ায় খামারির ৭ গরুর মৃত্যু

নওগাঁর পোরশায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক খামারির ৭টি গরু মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানাগেছে, বেশ কিছুদিন পূর্বে আফজাল হোসেন বাণিজ্যিকভাবে ১৫টি গরু কিনে বাড়ীর মধ্যেই একটি ছোট খামার শুরু করেছিলেন। আজ (শুক্রবার,) দুপুরে গরুকে পানি খাওয়ানোর জন্য তার চাচা ফজলুর রহমান খামারে রাখা পূর্বেই থেকে পানিতে ভেজানো খৈইল দিয়ে পর্যায়ক্রমে গরুগুলিকে পানি খাওয়াতে থাকেন। পানি খাওয়ার কিছুক্ষন পরই কয়েকটি গরু কাঁপতে শুরু করে এবং ১০-১২ মিনিটের মধ্যেই এক এক করে ৭টি গরু মারা যায়। গরু গুলির আনুমানিক মুল্য প্রায় ৫ লাখ টাকা বলে খামার মালিক জানিয়েছেন।

খামার মালিক আফজাল হোসেন বলেন, পূর্ব থেকেই কেউ ওই খৈইল ভেজানো পানিতে বিষ মিশিয়ে রেখেছিল। ফলে সেই পানি খাওয়ার পর গরু গুলি মারা যায়।

এবিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে খাদ্যদ্রব্যে বিষক্রিয়ার কারণেই গরু গুলি মারাগেছে বলে তিনি ধারনা করছেন। তবে পরীক্ষ নিরিক্ষার জন্য খাদ্য গুলির আলামত জব্দ করা হয়েছে। পরীক্ষা কারার পরে আসল রহস্য বেরিয়ে আসবে বলেও তিনি জানিয়েছেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর