পটুয়াখালীতে বৃ‌ষ্টিতে যানবাহন কম থাকায় ভোগান্তিতে মানুষ

উপকূলীয় জেলা পটুয়াখালীতে থেমে থেমে হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।বৃ‌ষ্টিতে যানবাহন কম থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না সাধারণ মানুষ। বৃষ্টির কারণে রাস্তাঘাটের খানাখন্দে পানি জমে গেছে। শীতের মধ্যে হটাৎ বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়ক প্রায় ফাকা রয়েছে। এদিকে মহা সড়কে বাস, ট্রাক, মাইক্রোবাস সহ বিভিন্ন ভারি যানবাহন লাইট জালিয়ে চলাচল করছে। এছাড়া বৃষ্টির সাথে হাড়কাঁপানো শীতের কারণে শহরের মধ্যে অল্প সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে।

রিকশা চালক হাবিব বলেন, আমরা দিন আনি দিন খাই। কাজ করলে বাসায় খাবার যোটে না করলে যোটে না। বাসায় পাচঁজন মানুষ এই রিকশার আয়ের উপর নির্ভর। চাল-ডাল তরিতরকারি সব আয় থেকে কিনতে হয়। শীতের মধ্যে বৃষ্টি তাতে কি না খেয়ে থাকোন জাইবে?

শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা জালাল সিকদার জানান, বৃষ্টির কারণে জুম্মার নামাজ শেষে অনেকে বিরম্বনায় পড়েছে। কেউ কেউ যানবাহন না পেয়ে বৃষ্টিতে ভিজে বাসায় গেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো: রাহাত হোসেন জানান, শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬ টা থেকে দুপুর ৩ পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর