খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ মিছিলের নেতৃত্ব দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে পল্টন মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর