বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় ফারুক হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ফারুক হোসেন শেরপুরের গাড়ীদহ ইউপির কাফুরা পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/ডব্লিওএস
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।