কুমিল্লা উত্তর জেলার তিতাস উপজেলা শাখা বিএনপির আসন্ন কাউন্সিলে সুপার সিক্স ৬ টি পদে প্রতিদ্বন্ধিতার লক্ষে দুটি প্যানেলে মনোনয়ন সংগ্রহ করেছেন দলের ১৩ জন সিনিয়র নেতা। আজ শুক্রবার সকালে উপজেলার গাজীপুরস্থ তিতাস নিবাস বিএনপির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশন(আহ্বায়ক) কমিটির কাছ থেকে উক্ত পদের প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেন।
তারা হলেন সভাপতি পদে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মোয়াজ্জেম হোসেন সেলিম। সিনিয়র সহ-সভাপতি পদে হলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজ¦ী মোঃ আলী হোসেন মোল্লা ও মাহবুব সরকার। সাধারণ সম্পাদক পদে ৩জন তারা হলেন সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি ভূইয়া,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান সেলিম ও বিএনপি নেতা হাজ¦ী মো.মোবারক হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো.মোয়াজ্জেম হোসেন মুন্সি ও আবু নাসের ভূইয়া। সাংগঠনিক সম্পাদক-১ এ সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম জাদু মোল্লা ও তিতাস উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক-২ এ সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কাজী কবির হোসেন সেন্টু ও মুকবুল হোসেন সরকার। ৭ জানুয়ারী ,মনোনয়ন জমার শেষ তারিখ ও ৯জানুয়ারী মনোনয়ন প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ ১৮ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সংবাদের সাথে ছবি আছে
বার্তাবাজার/এইচ.আর