পাকুন্দিয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দি বাজার হাদী মার্কেটে “শীতার্ত মানুষ কষ্ট পাবে না এখন, সবাই মিলে করিব শীত বস্ত্র বিতরণ” এই স্লোগানকে ধারণ করে প্রতি বছরের ন্যায়ে শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে “জাগ্রত তরুন সংঘ ” এর উদ্যোগে শতাধিক দরিদ্র,সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এতে বক্তারা বলেন, জাগ্রত তরুন সংঘ ঝরে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা ও রক্তদান, প্রতিবন্ধীদের শিক্ষাসামগ্রী প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে।

জাগ্রত তরুন সংঘের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাতিত্বে এবং জাগ্রত তরুন সংঘের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম আল-আমিনের সন্চালনায় – অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী জাফরআলী কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান সোহেল, উদ্বোধনী বক্তব্য দেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পাকুন্দিয়া শাখার প্রিন্সিপাল অফিসার আশরাফুল মোনায়েম, তারাকান্দি বাজার ওয়াকফ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের আহব্বায়ক ফেরদৌস আলম প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর