মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাসের সঙ্গে আজিজ ট্রাভেলসের যাত্রবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে জলঢাকা-কিশোরগঞ্জ সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও আটজন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা এক নিকটাত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে বগুড়া মোকামতলায় যাচ্ছিলেন।

নিহত দু’জন হলেন- জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার মোবারক আলীর ছেলে জহুরুল ইসলাম (৭২) এবং তার বোন নবাগঞ্জ এলাকার আব্দুর রউফের স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।

কিশোরগঞ্জ থানার উপ-পরিদশক আব্দুল আজিজ বলেন, নিকটাত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে জলঢাকা থেকে একই পরিবারের দশ মাইক্রোবাসযোগে বগুড়ার মোকামতলায় যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটির(চ- ১১-৯৫৮২) সঙ্গে যাত্রীবাহী বাসটির(১৪-৮৫৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই ভাই-বোন মারা যান। আহত আটজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও মাইক্রোবাসটি থানায় আনা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর