মুজিব বর্ষে চ্যানেল আই চেতনা চত্বরে প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে পাবনায় শুক্রবার(৩ জানুয়ারি)সকালে বর্নাঢ্য র্যালি ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
সকালে পাবনা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রীতি সম্মিলনী।
পাবনা প্রেস ক্লাবের সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকীর স ালনায় ও আমার চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাধারন সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, কথা সাহিত্যিক ও পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আখতার জামান, চ্যানেল আই ও দৈনিক যুগান্তরের পাবনা প্রতিনিধি, পাবনা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারন সম্পাদক ড. নরেশ মধু, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ।
এ সময় উন্নয়ন সংগঠন ওসাকার পরিচালক মাজহারুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জিকে সাদী, কøাবের দপ্তর সম্পাদক এসএম আলাউদ্দিন, বাসসের সাংবাদিক ও হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম সুইট, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক সম্পাদক রিমন হোসেন, বাংলা ভিশন দর্শক ফোরামের জিয়াউল ইসলাম রিপন, চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য মাসুদ রানা, রুপা, রিফা, তৃষা, অনন্যা, নামিরা প্রমুখ।
বার্তাবাজার/এইচ.আর