সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরা’র নতুন ব্যবস্থাপক রাজিব আহম্মেদ

সাউথইস্ট ব্যাংক সাতক্ষীরা শাখায় নতুন শাখা ব্যবস্থাপক হিসাবে যোগদান করেছেন রাজিব আহম্মেদ।

২রা জানুয়ারি বৃহস্পতিবার তিনি সাতক্ষীরার শাখা ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তার প্রথম কর্মদিবস শুরু করেন। তার প্রথম কর্মদিবসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। তিনি দীর্ঘদিন ফাস্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেণ্ট হিসাবে একই ব্যাংকে কর্মরত ছিলেন।

তার আগামীর দিন গুলোর প্রতি শুভকামনা জানিয়েছেন, ব্যাংকের সিনিয়র অফিসার দিপঙ্কর চক্রবর্তী, দিলারা জামান, অফিসার আব্দুর রউফ, শামীম রেজা, শেখ আরিফুজ্জামান(সুমন), জুনিয়র অফিসার এস এম রাইসুল ইসলাম, ইফতেখারুল অলম, ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসার তৌহিদুর রহমান, মার্কেটিং অফিসার সৈয়দ মুফাক্কার আলী।

নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করে রাজিব আহম্মেদ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য অত্র শাখার পূর্ববর্তী শাখা ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আসাদুজ্জামান সোহাগ অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেণ্ট হিসাবে যশোর শাখায় বদলি হয়েছেন।

এ দিকে সাউথইস্ট ব্যাংকের নতুন শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতি পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা
সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ( দৈনিক প্রবাহ ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন ( দৈনিক তৃতীয় মাত্রা ও বার্তা বাজার ), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস ( দৈনিক দক্ষিণের মশাল ), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন ( দৈনিক আমার সংবাদ ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন ( দৈনিক গণজাগরণ ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া ( দৈনিক বঙ্গজননী ), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল ( দৈনিক কাফেলা ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ ( দৈনিক আজকের সাতক্ষীরা ), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম ( সাপ্তাহিক মুক্তস্বাধীন ), আনিছুর রহমান তাজু ( দৈনিক যুগের বার্তা ), আরীফ মাহমুদ ( দৈনিক যায়যায়দিন ), মোঃ আব্দুল মতিন ( দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ ) মোঃ হেলাল উদ্দীন ( ক্রাইম প্রতিদিন, সিপি টিভি ), কাজী ফখরুল ইসলাম রিপন ( দৈনিক সোনালীবার্তা ) ও এ এইচ এম তুমু ( দৈনিক তৃতীয় মাত্রা ) প্রমুখ নেতৃবৃন্দ।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর