প্রতিবেশি এক কিশোরীকে মনে প্রানেই ভালোবাসতো যুবক। তবে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো না কি একতরফা প্রেম সেটা জানেনা কেউ। হুট করেই যুবক জানতে পারে বিয়ে ঠিক হয়ে গেছে তার পছন্দের মানুষটির। এই সংবাদ শুনেই যুবক ঘটিয়ে ফেলেন অভিনব এক ঘটনা। নিজের মৃত্যুর সংবাদ নিজেই ঘোষণা করেন বাড়ির পাশের মসজিদের মাইকে! ঘোষণার পরমুহুর্তেই আশে পাশের লোকজন কিছু বুঝে উঠবার আগেই মসজিদ থেকে বেরিয়ে বিষপানে আত্মহত্যা করেন যুবক। পরে হাসপাতালে নেবার পথেই মৃত্যু হয় যুবকের।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে মাইকে ঘোষণা দিয়ে হৃদয় (২৩) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই গ্রামে এই ঘটনা ঘটে। হৃদয় মাইকে ঘোষণা দেবার পর থেকেই কৌতুহলী মানুষ ছুটে আসে হৃদয়ের বাড়ির দিকে।
হৃদয়ের প্রতিবেশি স্থানীয় তোজাম্মেল হক জানান, হৃদয় এলাকার এক মেয়েকে ভালোবাসতেন। কিন্তু মেয়েটির অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করা হয়েছে। বিষয়টি জানতে পেরে হৃদয় নিজের মৃত্যুর খবর মাইকে ঘোসন বিষপান করে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তার মা গিয়ে তাকে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকায় নিয়ে আসার পথে মারা যান হৃদয়।
হৃদয়ের মা রফেজা বেগম জানান, কী কারণে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি কিছুই জানেন না। তবে মৃত্যুর আগে সন্ধ্যায় গ্রামের মসজিদের মাইকে নিজেই নিজের মৃত্যুর খবর দেন হৃদয়। মাইকের ঘোষণায় হৃদয় নিজেই বলেন, ‘তমিজ উদ্দিনের ছোট ছেলে হৃদয় মৃত্যু বরণ করেছে, রাতেই তার জানাজা।’ এমন ঘোষণা দিয়েই বিষপানে আত্মহত্যা করেন হৃদয়।
কান্নায় ভেঙ্গে পড়ে হৃদয়ের মা জানান, আমার ছেলে এভাবে আত্মহত্যা করবে-তা ভাবি নাই।’
বার্তাবাজার/কে.জে.পি