ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো ২ জানুয়ারি। ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিএনসি ঢাকা জেলা কার্যালয়ের আয়োজনে প্রতিটি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার সম্পন্ন হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই অনুষ্ঠান শেষে ফেরার পথে ইয়াবার চালান সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার সাভারের আশুলিয়ার জিরানী এলাকা থেকে ২২৫ (দুইশত পঁচিশ) পিস ইয়াবাসহ মোঃ জুয়েল (৩২), পিতাঃ মোঃ আলী কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে ডিএনসি ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত শুভ জানান, আজ (বৃহস্পতিবার) ডিএনসি’র ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের জেলা কার্যালয়ের আয়োজনে জেলার সব উপজেলায় প্রোগ্রাম হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও ওই প্রোগ্রামে অংশ নিয়েছি। আমাদের সাভার সার্কেলের পরিদর্শক ও তার টিমের সদস্যদের সহ ধামরাইয়ে র‍্যালি ও আলোচনা সভা শেষে ঢাকায় ফেরার পথে খবর পাই, জিরানির বিকেএসপি এলাকায় ইয়াবার চালান আসবে। ওই অবস্থায়ই আমরা সেখানে ‘রেইড’ দেই। তখন আসামী মোঃ জুয়েল (৩২) এর দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে ২২৫ (দুইশত পঁচিশ) পিস ইয়াবা উদ্ধার করি।

আটক মোঃ জুয়েল এর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ডিএনসি’র এই চৌকস কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর