ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের ২০২০ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

তরুণদের নিযে কাজ করা সংগঠন ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের ২০২০ সালের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী পরিষদের ঘোষণা করেন ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট চেয়ারম্যান শরীফ তালুকদার।

২০২০ সালের জন্য ঘোষিত এ কার্যনির্বাহী পরিষদে চেয়ারম্যান শরীফ তালুকদার, নির্বাহী পরিচালক মনোয়ারুল ইসলাম রিবেল, সাধারণ সম্পাদক আরেফিন দিপু, হেড অফ ব্র্যান্ডিং খালিদ সাইফুল্লাহ্, হেড অফ বিজনেস রায়হান রবিন, হেড অফ ইভেন্ট রায়হান চৌধুরী রনি, মুখপাত্র মো. মাজহারুল ইসলাম বেগ এবং হেড অফ ক্রিয়েটিভ মোজাহীদুল ইসলাম মুরাদ প্রমুখ মনোনীত হন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক সাবিহা রহমান সুস্মিতা, সাংগঠনিক সম্পাদক সজল রায়, উপ সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আহমেদ, এসিস্ট্যান্ট হেড অফ বিজনেস আমিনুর রহমান, মোহাম্মদ রায়হান ফারুক, শামীম হোসেন, মোহাম্মদ উল্লাহ, এসিস্ট্যান্ট হেড অফ ব্র্যান্ডিং এন্ড পিআর জান্নাতুল আদন ইফতিহা, শাহাবুদ্দিন আহমেদ, মুক্তাদির আলম আবির, কাজী আশরাফুন্নাহার রিয়া, এসিস্ট্যান্ট হেড অফ কমিউনিকেশন সুমাইয়া জাহান মীম, এসিস্ট্যান্ট হেড অফ ক্রিয়েটিভ মো. রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল আরিয়ান, এসিসট্যান্ট হেড অফ ইভেন্ট শামীম আশরাফ, সৈয়দ হাদিউজ্জামান, হুমায়ুন আহমেদ ও দফতর সম্পাদক ফারিহা নওশিন চিনিকা৷

শরীফ তালুকদার বলেন, তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ করে যাচ্ছে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট । নতুন বছরে তরুণদের আশা ভরসার একটি প্ল্যাটফর্ম হিসেবে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট মাথা উঁচু করে দাঁড়াবে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর