ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহে হরিনাকুন্ডুর বিভিন্ন স্থানে শিতার্থদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকালে হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মাঠ আন্দুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম), হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সমাজ সেবী দিপ্তী রহমান, এছাড়াও কাপাসাটিয়া ইউনিয়নের পায়রাডাঙ্গা অটিষ্টিক বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন মহিলা এমপি খালেদা খানম।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর