লক্ষ্মীপুরের রামগঞ্জে এমপি ড.আনোয়ার খানের ত্রান তহবিল থেকে প্রধানমন্ত্রীর সৌজন্যে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে ভোলাকোট ইউপিতে দুই হাজার গরীব দুস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান শারীরিকভাবে অসুস্থ থাকায় তার ছোট ভাই খোরশেদ আলম খান ও এমপির একান্ত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পীর তত্ত্বাবধানে ও ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহমেদ ভিপি মানিকের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকম রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হোসেন রানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামছু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।