চট্রগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ সহ কুখ্যত সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী ও অসংখ্য মামলার আসামি সুমন (৩৬) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫টি দেশীয় তৈরি বন্দুক, অস্ত্র, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ৮ রাউন্ড বন্দুকের কার্তুজ, তিনটি ছুরি, দুইটি কিরিচ, অস্ত্র তৈরির সরঞ্জাম সহ বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান মাহমুদুল হাসান মামুন।

গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ সুমন হলো একজন চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, অস্ত্র ও মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ৫০টিরও অধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাব-৭ এর অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ মাশকুর।

গ্রেফতার মোহাম্মদ সুমন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার মুজিবুল হকের ছেলে। গ্রেফতার অপর তিনজন হলো- হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার নোয়া মিয়ার ছেলে মোহাম্মদ আসাদুল্লাহ (২৬), একই এলাকার মোহাম্মদ আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ আরিফ (২০) ও রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহেদ (২০)।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর