আওয়ামীলীগ নেতা শামসুর রহমান খান এর স্মরণে দোয়া ও মাহফিল

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,প্রবাসী বাংলাদেশ সরকার নেতৃত্বে গঠিত মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহ উত্তর-পুর্বা ল নিয়ে ১১নং সেক্টরের জোনাল কাউন্সিলের চেয়ারম্যান, সাবেক জাতীয় পরিষদ সদস্য, সাবেক সাংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক,টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক আমৃত্যু সভাপতি প্রয়াত শামসুর রহমান খান শাজাহানের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

সাবেক সাংসদ আমানুর রহমান খান রানার উপস্থিতিতে তার বাস ভবনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন,উপজেলা পরিষদ কোট মসজিদের ইমাম মওলানা জোবায়ের মাহমুদ,বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল শাখার সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সুমন খান বাবু,উপজেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা তাতীলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুবলীগ নেতা এসএম বাবলু , ,পৌর কাউন্সিলর শেখ মোঃ কবির আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কফিলুর রহমান ভুটান উপজেলা আওয়ামীলীগের সদস্য রকিবুল হাসান মানিক সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর