মাত্র ১১০ দিনে ফারসি অর্থসহ কোরআন মুখস্থ করে প্রশংসায় ভাসছেন ইরানি বালিকা জাহরা পার্জকার। অল্প সময়ে অর্থসহ কোরআন মুখস্থ করার বিশ্বরেকর্ড এটি। জাহরা পার্জকার ইরানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
কয়েক মাস আগে তার কয়েকজন বান্ধবীর সঙ্গে একটি তাহফিজুল কোরআন একাডেমিতে ভর্তি হয় সে। স্কুলের স্বাভাবিক পড়ালেখার পাশাপাশি মাত্র ১১০ দিনে ফারসি অনুবাদসহ কোরআন হিফজ করে বিস্ময়ের সৃষ্টি করে সে।
এ সময়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুখস্থ করতে পেরেছে মাত্র ১৫ পারা। ইরান শিক্ষা মন্ত্রণালয়ের কোরআন শাখার বিভাগীয় প্রধান বলেন, ‘এই অল্প সময়ে হাফেজা হওয়ার সঙ্গে কোরআনে কারিম ফারসি ভাষায় মুখস্থ করে আমাদের জাহরা বিশ্বরেকর্ড গড়ে দেশের মান উজ্জ্বল করেছে। আমরা তার আলোকিত ভবিষ্যতের প্রত্যাশা করি।’
সূত্র : আখবার ইরান ডটনেট
বার্তাবাজার/কেএ