পতেঙ্গায় অগ্নিকান্ডে যুবক নিহত

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকায় অগ্নিকান্ডে নিহত হয়েছেন এক যুবক।

বুধবার (১ জানুয়ারি) গভীর রাতে কাটগড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় দুটি শিপিং স্টোরে অগ্নিকাণ্ডে মোহাম্মদ জাবেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জাবেদ কুমিল্লার নাঙ্গলকোটের নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের পতেঙ্গা ইউনিটের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুদামের ভেতর থেকে জাবেদ নামে ওই যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, গতকাল রাতে কাঠগড়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কেইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নেভানোর পর ঘটনাস্থল হতে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ পাওয়া যায়। পরে খবর নিয়ে জানা যায় মৃত যুবকের নাম মোহাম্মদ জাবেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তদন্ত চলছে তবে এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। পূর্ণাঙ্গ তদন্ত শেষে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর