বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাজু বংশাল থানা বিএনপির সভাপতি।

আজ বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পথে বংশাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কবির গণমাধ্যমকে জানান, তাজউদ্দিন আহমেদ তাজু’র বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এছাড়া তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাজউদ্দিন আহমেদ তাজুর বিষয়ে খোঁজ-খবর জানতে বংশাল থানায় যাচ্ছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর