পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে । বুধবার সন্ধ্যায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, কলপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার।কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাস, সাধারন সম্পাদক হারুনর রশীদ, এমবি কলেজের সাবেক জিএস মোস্তাফিজুর রহমান, সেচ্ছাসেবকদল নেতা কল্লোল বিশ্বাস, ঢালী রুহুল অভি, পৌর ছাত্রদলের সভাপতি গাজী রুহুল আমিন, সাধারন সম্পাদক শোয়েবুর রহমান, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সাধারন সম্পাদক কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ।
সভায় বক্তারা জীবন বাজি রেখে হলেও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ও বিভিন্ন আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান। সবশেষে ১০ পাউন্ডের একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয় ।