কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলা সমাজসেবা কার্যলয়’র উদ্যোগে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে। পৌশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা মো.মুনিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, লালুয়া ইউনিয়ন পরিষদ চেযারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস,শাপলা সমাজ কল্যাণ সংস্থা সভাপতি সালাম বিশ্বাস, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়নের সমাজসেবা কর্মী ও প্রতিবন্ধিরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর