ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর ও মহিলা সংরক্ষিত আসনে আরও কয়েকজন প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির সমর্থন পাওয়াদের মধ্যে রয়েছেন মো. লিটন মাহমুদ বাবু (মোহাম্মদপুর ২৯) ও হারুন-অর-রশিদ খোকন (তুরাগ ৫৪)।
ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির সমর্থন পাওয়াদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট ফারুকুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, খিলগাঁও), আলিম আল বারী জুয়েল (সাধারণ সম্পাদক, শ্যামপুর থানা বিএনপি, শ্যামপুর ৫১) ও মো. হাবিবুর রহমান (থানা বিএনপি নেতা হাজারীবাগ ১৪)।
ঢাকা মহানগর দক্ষিণ-মহিলা সংরক্ষিত আসনের সমর্থন পাওয়াদের মধ্যে রয়েছেন রাবেয়া বাষরীন (২২, ২৩, ২৬) ও মজিরন (৭৩, ৭৪, ৭৫)।
বার্তাবাজার/কেএ