শীতার্ত মানুষের মাঝে আমালের শীতবস্ত্র বিতরণ

কারো পৌষ মাস কারো সর্বনাশ- কথাটার পরিপূর্ণ অর্থটা বোঝা যায় শীত আসলে। শীত আসবে এই কথা চিন্তা করেই আমরা শীতকে ঘায়েল করবার জন্য অগ্রিম গরম কাপড় কিনে কিনে আলমারি ভর্তি করে ফেলি। বাক্স থেকে বের করি দামি দামি বিদেশি সব কম্বল। গায়ে দেয়া লেপটাকে মেরামত করে মোটা থেকে আরও মোটা করে তুলি। শীতে একটু আরাম পাবার আসায়। মার্কেটে ঘুরে ফিরি গরম কাপড় কিনতে। হাতে মোজা, পায়ে মোজা, মাথায় টুপি তারপরও কেমন যেন শীত নিবৃত হয় না।

অথচ সেই মানুষগুলো কেমন আছে? কেমন কাটছে তাদের এই শীত? তারা কীভাবে শীতের সঙ্গে লড়াই করে টিকে আছে?

প্রতিবছরের ন্যায় সেইসব সুবিধাবি ত ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে শীতবস্ত্র বিতরণ করেছে আমাল ফাউন্ডেশন। ঢাকা, টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ৩ সহস্রাধিকসুবিধাবি ত ও ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

আমাল ফাউন্ডেশনের পরিচালক ইশরাত করিম ইভ বলেন, আমরা সবাই মনটাকে একটু নরম করে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করি। নিজের ভিতরে লুকিয়ে থাকা মানবতাকে বাইরে বের করে আনি। সমাজের সামর্থবান মানুষদের এগিয়ে আসলে শীতকে জয় করা কোন কঠিন বিষয় হবে না।

প্রসঙ্গত, আত্নমানবতার সেবায় ক্ষুধা-দারিদ্র ও বিভিন্ন কারণে সুবিধাবি ত ও ছিন্নমূলদের আলোকিত করার উদ্দেশ্যে ২০১৪ সালে আমাল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবি তদের নিয়ে কাজ করে বাংলাদেশে প্রশংসা কুড়াচ্ছে সংগঠনটি।

চাইলে আপনিও এ কাজে সহযোগিতা করতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ : ০১৭৫৪৫৪২৭৭৭ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার: অগঅখ, নাম্বার: ০১২৫০৭৩৭৫৪০০১ (ওঋওঈ ইধহশ ,খধষসধঃরধ ইৎধহপয). সরাসরি যোগাযোগ করতে চাইলে: আমাল ফাউন্ডেশন,৬/৯, ব্লক ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর