সাতক্ষীরায় কৃষকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশনে সেন্টারে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আলোচনা সভা শুরু করা হয়।
সংগঠনটির সাতক্ষীরা জেলা আহবায়ক আহসানুল কাদির স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড, সৈয়দ ইফতেখার আলী। জেলালা কৃষকদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শের আলী, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ, মহিলা দলের সাধারন সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সম্পাদক এইচ আর মুকুল, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলী হাসান, স্বেছা সেবক দলের সাধারন সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ। এসময় সেখানে কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখে দেশ গণতন্ত্রকে হত্যা করেছে। তারা এ সময় দেশে আবারো গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবী জানান।

 

বার্তা বাজার/এম.সি 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর