সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। উড্ডয়নের ১৩ মিনিট পর তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তাইওয়ানের উত্তরে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সেনাপ্রধানসহ ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার তাইপের এক পাহাড়ে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেনাদের সঙ্গে মিলিত হওয়ার নিয়মিত সফরে যাচ্ছিলেন সেনা প্রধান। স্থানীয় সময় সকাল আটটায় উড্ডয়নের ১৩ মিনিট পরই পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিমানবাহিনীর কমান্ডার সিউং হৌ-চি বলেন, হেলিকপ্টারে থাকা আমাদের আট সহকর্মী নিহত হয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আমরা শোকাহত।
প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণে তিনি আগামী তিনদিন সব ধরনের প্রচারণা বন্ধ রাখবেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা উদ্ধার অভিযানে মনোযোগ কেন্দ্রীভুত করবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।
বার্তাবাজার/কে.জে.পি