র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, ধর্ষণ, অপহরণ, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, এসিড সস্ত্রাস, চুরি ও চোরাচালান সংক্রান্ত বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।
পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে বিশেষ করে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে শীতার্ত ও দরিদ্র জনঘোষ্ঠির দূর্ভোগ হ্রাসে করে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায়, পাবনা র্যাব-১২ এর দুস্থ ও বয়স্কদের শীতার্ত মানুষের শীতের র্তীবতা থেকে রক্ষার প্রয়াসে ।
আজ ২ জানুয়ারী দুপুরের পাবনা র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে র্যাবের নিজস্ব অর্থায়নে পাবনা হেমায়েতপুর এলাকায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ডিএডি আব্দুল আওয়াল, ডিএডি গোরাম রাব্বানী, এসআই সামিউল হক, এএসআই ফজলু, সৈনিক মনির, পাবনা পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি