আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর বাজারের চৌরাস্তা সংলগ্ন একটি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদের সভাপতিত্বে বক্তৃতা প্রদান করেন- খলিলুর রহমান,ইলিয়াস শেখ,হাচান বিশ্বাস,আলামিন আহমেদ,আরিফ তালুকদার, নিশান মাহমুদ শামিম,সামচেল খাঁন,রাজিব আহমেদ ও ইমরান মোল্যা প্রমুখ।
এ সময় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।বক্তারা বলেন ২০২০ সালের ৪ জানুয়ারি ৭২ বছরে পা রাখছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী গৌরব ও ঐতিহ্যের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনটিকে বিপুল আয়োজনে ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় নানা পরিকল্পনা হাতে নেয় আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ।
বার্তা বাজার/এম.সি