বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত ১১

বগুড়া শেরপুরের ঢাকা বগুড়া মহাসড়কের ররোয়া এলাকায় আলু ভর্তি ট্রাক ও কোচের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার ছানোয়ার হোসেন ও হেলপার পিন্টু নিহত হয়েছে।
বুধবার ১ ডিসেম্বর দিবাগত রাত ১ টায় সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাজাহানপুর থানার মালিটালা মাদলা গ্রামের মৃত রবি উল্লাহর ছেলে ছানোয়ার হোসেন (৩৫), ও হাফিজার রহমানের ছেলে পিন্টু (৩৮)।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী হাজ্বী ট্রাভেলস কোচ ও বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আলু ভর্তি ট্রাক সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায়া পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার ছানোয়র হোসেন (৩৫) নিহত হয় এবং হাপাতালে নিলে হেলপার পিন্টু (৩৮) নিহত হয়। কোচের ১১ জন গুরুতর আহত হয়। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. রতন হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর