জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জামালপুর শহরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস বঙ্গবন্ধু আইডিয়াল স্কুলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় নবাগত সকল শিক্ষার্থীদের ফুল এবং শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক জনাব ফারুক আহমেদ চৌধুরী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান , গণিত অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্রাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. আবুল হোসেন,ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের রফিকুল বারী মামুন, ড. মাহমুদুল হাসান, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়টি ২০১৭ সালে অনুমোদন পাওয়ার পর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম ২০১৯ সালের ৩১ মার্চ তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু করে।
গত ৩১ ডিসেম্বর ২০১৯ বিশ্ববিদ্যালয়টি প্রথম বিশ্ববিদ্যালয় পালন করে। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি ৪টি অনুষদের ৪টি বিষয়ে পাঠদান শুরু করে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ৫ টি বিভাগে মোট ১৬৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বার্তা বাজার/এম.সি