২০২০ টি চারা রোপন করল কুড়িগ্রাম জেলা প্রশাসন

পুরনো সালকে বিদায় ,আর নতুন সাল ২০২০ কে বরণ করে নিতে বুধবার ব্যাতিক্রম আয়োজন করলো কুড়িগ্রাম জেলা প্রশাসন । কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং কুড়িগ্রাম কৃষি অধিদপ্তর ও রাজারহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০২০ টি চারা রোপন করা হয় । ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের রাজারহাট-তিস্তা সড়কে এসব চারা রোপন করা হয় । গতকাল ১লা জানুয়ারী বুধবার বেলা ৩টার দিকে চারা রোপনের শুভ সূচনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন ।

ছবি: বার্তা বাজার

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ,রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা,কুড়িগ্রাম প্রেস ক্লাব এর সভাপতি,বন্ধুসভা,সমন্বয় পরিবার,গ্রীন ভয়েস সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো চারা রোপনে অংশগ্রহন করে । জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বলেন,”আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছের গুরুত্ব অপরসীম,আমরা কুড়িগ্রাম জেলাকে ফুল আর ফলের গাছ দিয়ে সবুজ করে গড়ে তুলতে চাই ।”

কুড়িগ্রাম জেলা প্রশাসনের এরকম ব্যতিক্রম উদ্যোগ জনমনে ব্যপক সাড়া দিয়েছে ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর