ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৬ বছর পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নারিকেলবাড়িয়া হাইস্কুল মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষনা করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ।

পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর