জাপার মেয়রপ্রার্থী কামরুলের মনোনয়ন অবৈধ ঘোষণা যে কারণে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে যাচাই-বাছাই শেষে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম তাঁর মনোনয়ন অবৈধ বলে ঘোষণা দেন। এর কারণ হিসেবে জিএম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার নন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘জিএম কামরুল ইসলাম সিটি করপোরেশনের ভোটার নন। এ কারণে তার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।’

এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর