নরসিংদিতে র‍্যাবের হাতে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদী জেলার সদর থানাধীন পাঁচদোনা মোড়স্থ নরসিংদী টু ঢাকা মহাসড়কে বুধবার (০১/০১/২০২০)তাং ঢাকাগামী মেঘালয়লাক্সারী পরিবহনের একটি বাসে তল্লাশীকরে ১৬ কেজি গাঁজাসহ ১জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলীয়ন র‍্যাব-১১ একটি টিম।

গোপন সূত্রের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটলীয়ন র‍্যাব-১১ আদমজীনগর, নারায়ণগঞ্জ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপারমোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এর নেতৃত্বে ১লা জানুয়ারী নরসিংদী জেলার সদর থানাধীন পাঁচদোনা মোড়স্থ নরসিংদী টুঢাকা মহাসড়কে মাদকের বিরুদ্ধে অভিজান পরিচালনা করে ১জনকে আটক করা হয়।আটককৃত হলেন জাকির হোসেন(৪৮) ।এসময় তার বরাত হতে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নরসিংদী,নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধমাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। জিজ্ঞাসাবাদে সে আরোওস্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বাংলাদেশে প্রবেশকরায় এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর