শীতার্থ দরিদ্র মানুষের মানবতার সেবায় পুলিশ উত্তরা বিভাগ

বুধবার (০১ জানুয়ারি) মানুষ ও মানবতার সেবায় হতদরিদ্র, অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়ান উত্তরা পুলিশ বিভাগ। পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন শীতবস্ত্র ও কম্বল।

উত্তরা বিভাগীয় মাননীয় উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল(পিপিএম) এর উদ্যোগে অদ্য ১লা জানুয়ারি রাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও এর আশে-পাশে থাকা সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, নারী-পুরুষদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এতে আরো উপস্থিত ছিলেন সহকারী উপ-পুলিশ কমিশনার জনাব মিজানুর রহমান (উত্তরা বিভাগ), সহকারী উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার (উত্তরা বিভাগ) এবং পুলিশের উর্ধতন কর্মকর্তাগন।

সাধারণ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে সবার মুখে সুখের হাসি ফুটে ওঠে।

এ প্রসঙ্গে উপ-পুলিশ কমিশনার জনাব নাবিদ কামাল শৈবাল জানান- পুলিশ জনগণের বন্ধু। মানবতার সেবা ও অপরাধ দমন পুলিশের প্রধান কাজ। সে লক্ষ্যে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আমাদের আরো বেশিকিছু করার ইচ্ছা আছে। তিনি আরো বলেন- পুলিশ বাহিনী সবসময়ই সাধারণ মানুষের পাশে থাকবে- এটা আমার অঙ্গিকার।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর