লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে নিহত হয়েছে ৩। এ ঘটনায় আরো আহত হয়েছে ১৫ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় লক্ষ্মীপুর -চৌমুহনী আ লিক মহাসড়কের মজুপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে জিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতরা হলেন, রফিক, মফিজ ও খোরশেদ। আহতরা হলেন, আবুল হোসেন, ইয়াছিন, রবিউল ও আকবরসহ ১৫ জন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকালে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।
এসময় তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অন্যদের আহত অবস্থায় উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার ওয়াসি আজাদ জানান, শ্রমিকবহনকারী পিকআপভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ৩জন নিহত ও আরো ১৫ জন শ্রমিক আহত হন।
বার্তাবাজার /এইচ.আর