শিশুদের ঝাড়ু বিক্রির টাকা দিয়ে চলে স্কুলটি

ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের প্রত্যন্ত কিছু এলাকায় ১০-১২ জন ছাত্র ঝাড়ু বিক্রি করছে। তাদের কেউ পড়ে চতুর্থ শ্রেণিতে, কেউ পঞ্চমে। এক জন এ বারে উঠেছে ষষ্ঠ শ্রেণিতে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই সব এলাকার বাসিন্দারা খুবই গরিব। চা বাগানে কাজ করে তাদের দিন চলে। দুই বছর ধরে তারা ঠিক করে নিয়েছে, এই সময়ে ঝাড়ু বেঁচে আয় করবে। সেই টাকা দিয়ে কেউ বই কিনবে, কেউ হাইস্কুলে ভর্তি হওয়ার খরচ দিবে। তাই সারাবছর স্কুল করার জন্য শুধু পিকনিকের মৌসুমে স্কুলে না গিয়ে ঝাড়ু নিয়ে পিকনিক স্পটগুলোতে ঘুরে বেড়ায় তারা।

শীতকালে আলিপুরদুয়ারের ফাসখোয়া, জয়ন্তী ভরে যায় পিকনিকের দলে। আসেন অনেক পর্যটকও। তাদের কাছে ফুল ঝাড়ু বিক্রি করে ছোট ছেলেরা। পড়াশোনার প্রতি শিশুদের এ আগ্রহ দেখে বিস্মিত পর্যটকেরাও।

কোচবিহারের দিনহাটা থেকে বেড়াতে আসা নীলিমা সেন বলেন, ছেলেগুলোর পড়ার প্রতি আগ্রহ দেখে খুব ভাল লাগছে। তবে প্রশাসনিক কর্মকর্তারাও ওদের কথা ভাবুন। না হলে স্থায়ী সমাধান হবে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর