“রক্তমানব হয়ে মোরা করবো রক্তদান,রক্ত দিলে বেঁচে যাবে ফুলের মতো প্রাণ”স্লোগানে শ্রীমঙ্গলে বর্ষপূর্তি উপলক্ষে মানবতার হাত ব্যানারে রক্তদান সম্পর্কিত তথ্য প্রদর্শনী করা হয়েছে।
বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্লাডম্যান শ্রীমঙ্গল আয়োজনে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে এ প্রদর্শনী করা হয়।
এসময় ১০ও ১২ বছরের দুটি শিশুকে আমি থ্যালাসামিয়া একটি ব্যানারে দাঁড়াতে দেখা যায়,ব্যনারে লিখা আমাকে বাঁচাতে হলে প্রতিমাসে আমার শরীলে রক্তের প্রয়োজন আপনাদের রক্তে বাঁচে আমার প্রাণ।আমাকে রক্তদিন জীবন বাঁচান।
মানবতার হাত প্রদর্শনী বিষয়ে জানতে চাইলে ব্লাডম্যান সংগঠনের সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া জানান,প্রতিবছর ৫৫ হাজার লোক রক্তের অভাবে মারা যায়। রক্তদালে উৎসাহীরণ ও জনসচেতনতার মাধ্যমে এই ৫৫ হাজার মানুষকে মৃত্যুরহাত থেকে বাঁচানো সম্ভব বলে মনে করে বলে ব্লাডম্যান শ্রীমঙ্গলের এমন উদ্যোগ।
বার্তাবাজার /এইচ.আর