অস্ত্রোপচারের সময় আগুনে পুড়ে রোগীর মৃত্যু

ক্যান্সার আক্রান্ত এক নারীর অস্ত্রোপচার করার সময় গায়ে আগুন লেগে মৃত্যু হয়েছে। রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে যাওয়া ওই রোগী শেষ পর্যন্ত রোববার মারা যান।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তিনি অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

রোগীর অস্ত্রোপচারের সময় চিকিৎসক বৈদ্যুতিক ছুরি অত্যন্ত দাহ্য জীবানুনাশক তরলের কাছে নিয়ে গেলে সেটিতে আগুন লেগে রোগীর শরীরে ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মীদের মাধ্যমে ফেসবুকে ইমানুয়েল নামে এক আইনজীবী লেখেন, রোগীর সম্পূর্ণ শরীর জ্বলছিল। একজন নার্স এক বালতি পানি ঢেলে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে দেরি হয়ে গেছে।

এ ঘটনা আবারো রোমানিয়ার স্বাস্থ্যসেবার মানের করুণ দশার কথা মনে করিয়ে দিচ্ছে। রোমানিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ঘটনা তদন্তের নির্দেশনা দেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর